Header Ads Widget

২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ 




প্রত্যাহার করার ২০ দিনের মাথায় ২৫ জেলায় নতুন ডিসি দিল অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে জেলা ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে। জেলাগুলো হচ্ছেÑ ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।

প্রজ্ঞাপনে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকা জেলার ডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল কবিরকে সিলেট জেলার ডিসি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে ফরিদপুর জেলার ডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমানকে হবিগঞ্জের ডিসি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলমকে ময়মনসিংহ জেলার ডিসি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামকে কুষ্টিয়া জেলার ডিসি, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানকে শেরপুর জেলার ডিসি, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আবদুল আওয়ালকে ঝিনাইদহের ডিসি, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুরের ডিসি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. অহিদুল ইসলামকে মাগুরার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে বগুড়ার ডিসি, দুর্নীতি দমন কমিশনের পরিচালক আবদুল আউয়ালকে নওগাঁর ডিসি, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধার ডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলামকে পাবনার ডিসি, বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামানকে জয়পুরহাট জেলার ডিসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাউদ্দিনকে কক্সবাজার জেলার ডিসি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানমকে চট্টগ্রামের ডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনকে চাঁদপুরের ডিসি, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ইশতিয়াক আহমেদকে নোয়াখালীর ডিসি, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা আরেফীনকে গাজীপুরের ডিসি, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে মৌলভীবাজারের ডিসি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিরুল কায়সারকে কুমিল্লার ডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে খুলনার ডিসি এবং ঢাকা হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামানকে গোপালগঞ্জের ডিসি করা হয়েছে।

ছাত্র-জনতার প্রবল গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

অন্তর্বর্তী সরকার প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, আইন, আদালতসহ বিভিন্ন জায়গায় বড় পরিবর্তনে হাত দেয়। পরিবর্তনের সেই ঢেউয়ে দেশের ২৫ জেলায় প্রশাসক পদে রদবদল ঘটলো।

Post a Comment

0 Comments