Header Ads Widget

 পাহাড়ের চলমান পরিস্থিতি নিয়ে যা জানাল আইএসপিআর



তিন পার্বত্য জেলার চলমান সংঘর্ষ ও উত্তেজনা সম্পর্কে আইএসপিআর জানিয়েছে যে, ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় মো. মামুন নামে এক যুবক পিটুনিতে নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় একটি বিক্ষোভ মিছিলের ওপর ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা হামলা চালায় ও গুলি ছোড়ে, যার ফলে উত্তেজিত জনতা দোকানপাটে অগ্নিসংযোগ করে। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাঙামাটিতেও পিসিজেএসএস সমর্থিত একটি মিছিল বনরুপা বাজারে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়। আইএসপিআর বলেছে, পরিস্থিতি ভয়াবহ দাঙ্গায় পরিণত হতে পারে এবং নেতৃস্থানীয়দের সহিংসতা থামাতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।​

Post a Comment

0 Comments