Header Ads Widget

 

নোয়াখালীতে ডায়রিয়ায় তিনজনের মৃত্যু, রোগীর চাপ সামলাতে হিমশিম






নোয়াখালীতে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে দুর্গত এলাকায় দেখা দিয়ে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগের প্রার্দুভাব। আশ্রয়কেন্দ্র ও বাড়িঘরে মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে এসব রোগ।

জেলায় এ পর্যন্ত ডায়রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে এবং সহস্রাধিক আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীরা। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে।


২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা ১৬টি। চিকিৎসা নিচ্ছে এর কয়েকগুন বেশি। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে। 



২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা ১৬টি। চিকিৎসা নিচ্ছে এর কয়েকগুন বেশি। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে।

ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় জরুরি ভিত্তিতে একটি ডায়রিয়া ওয়ার্ড খোলা হয়েছে। সেখানেও জায়গা সংকুলান না হওয়ায় মেঝেতে রোগী রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাহিদ হাসান বলেন, ২৪ ঘণ্টায় বন্যার কারণে হাসপাতালটিতে ২৪০ জন রোগী ভর্তি হয় যাদের সবার শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments