অবশেষে খোঁজ মিলেছে বাহারকণ্যা সূচনার
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কুমিল্লা-৬ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি বাহাউদ্দিন বাহার কলকাতায় আত্মগোপন করেছেন। তার সঙ্গে রয়েছেন মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। বর্তমানে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন।
‘ওপি ইন্ডিয়া’ নামক ভারতের একটি প্রধান গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ দিন আগে সীমান্ত পার করে তারা কলকাতায় এসে একটি রাজনৈতিক নেতার নিরাপত্তায় অবস্থান করছেন। এই আশ্রয়ের জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুণতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটি আরও দাবি করেছে যে, তারা ভারত থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদত্যাগের পর এবং বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর কুমিল্লার মনোহরপুর মুনসেফবাড়ি এলাকায় বাহারের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুসরণ করে বাহাউদ্দিন ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান।
জানা গেছে, ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহসিন বাহার সূচনা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় দুই দিন কাটিয়ে ৩১ আগস্ট কলকাতায় পৌঁছান সূচনা। অবৈধভাবে ভারতে প্রবেশ করতে তাদের সহায়তা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।

0 Comments