Header Ads Widget

গণভবন বরাদ্দ নেওয়ার পরেও শেখ হাসিনা যখন তাতে থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন



ঢাকার শেরে বাংলা নগরে বিশাল জায়গা জুড়ে অবস্থিত 'গণভবন' নিয়ে বিতর্কটি বেশ পুরনো।

বাংলাদেশের সকল সরকার বা রাষ্ট্রপতির মধ্যে একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসবাস করেছেন। অন্য কোন সরকার বা রাষ্ট্রপতি সেখানে বসবাস করেননি, যদিও নানা রাষ্ট্রীয় কাজের জন্য গণভবন ব্যবহৃত হয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মাঝামাঝি পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস শুরু করেন। প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পরেও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে গণভবনের ভেতরে প্রবেশ করে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালায়, যা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা ২০০১ সালে গণভবন ছাড়তে বাধ্য হন।

বর্তমানে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত ঘোষণার কয়েকদিন আগে লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান জানিয়েছিলেন যে, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। এখানে জুলাই-অগাস্ট মাসে শেখ হাসিনার বিরোধী আন্দোলনের সময় আহত বা নিহত হওয়া ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ করা হবে।


Post a Comment

0 Comments