Header Ads Widget

উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বিক্ষোভের ডাক ছাত্র আন্দোলনের

 

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। ছাত্র-জনতার অংশীদারিত্ব ছাড়াই উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে তারা সোমবার বিকালে এই কর্মসূচি আয়োজন করবে।

সোমবার (১১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, "ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করবে।"



অন্যদিকে, বিপ্লবের চেতনায় গঠিত উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদী দোসর’দের অন্তর্ভুক্ত করে শহিদদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে পরপর দুটি প্রোগ্রাম হওয়ায়, বিকাল ৪টায় একসঙ্গে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকীকে নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে।

Post a Comment

0 Comments